ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৩ টি পরিবার নিঃস্ব

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে আগুন লেগে ৩ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আগুনে ওই পরিবারের ৮ টি ঘরসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের ছবির মন্ডলের তিন ছেলে খোরশেদ মন্ডল, নওশাদ মন্ডল ও মুক্তার মন্ডলের বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়ারামপুর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে প্রথমে খোরশেদ মন্ডলের বাড়িতে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নওশাদ মন্ডল ও মুক্তারের বাড়িতে। এসময় বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই তিন পরিবারের ৮ টি বসতঘর সহ ঘরে থাকা নগদ অর্থ, ১ টি ও ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

দয়ারামপুর ফায়ার স্টেশন মাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার প্রাথমিকভাবে ধারনা করছেন। প্রাথমিক তদন্তে এই অগ্নিকান্ডে পরিবারগুলোর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৩ টি পরিবার নিঃস্ব

আপডেট সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫