ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাটোরে ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে এক ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে লালপুর উপজেলার পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার মুজাহার আলী (৪৫) দূর্বৃত্তদের গুলির লক্ষ্যভ্রষ্ট হলেও ভাগ্যক্রমে রক্ষা পান তিনি। মুজাহার আলী ঐ গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) জানান, দুইটি মোটর সাইকেলে ৬ জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামন থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় মুজাহার মেম্বার “বাচাও বাঁচাও” বলে চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি। কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন ও হাতে বন্দুক দেখেছেন।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা শুনেছি। তবে খোজাখুজি করেও কোন গুলির খোসা পাওয়া যায় নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

আপডেট সময় : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫