ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

জুলাই আন্দোলনে গুলি চালানো আসামি সৌরভ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ি জমাচ্ছে প্রবাসে

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে নিরহ ছাত্র জনতাকে আহত করা ফ্যাসিস্ট লীগের ধূসর জাহিদ খান সৌরভ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ি জমাচ্ছে অস্ট্রিয়ায়।

তথ্য সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিউমার্কেট থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করতে ছাত্রদের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়া সহ হামলার নেতৃত্ব দেয়া জাহিদ খান সৌরভ। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের মেহেদী হাসান ও রানা(২২) নামের দুইজন। এছাড়া ঢাকা কলেজের সজিব সহ অসংখ্য ছাত্র জনতা আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।এই ঘটনায় ঢাকা কলেজ ছাত্র সজিব উদ্দিন বাদী হয়ে গত ৪ ঠা ফেব্রুয়ারী এজহারনামীয় ৪৮ জন সহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। এই মামলার ৩৯ নাম্বার আসামি করা হয় জাহিদ খান সৌরভ কে। মামলার খবর পেয়ে তড়িঘড়ি করে নিজেকে আত্মগোপন করতে সে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে আগামীকাল একটি ফ্লাইটে অস্ট্রিয়া পাড়ি জমানোর খবর পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক নারী কেলেংকারী খবর পাওয়া গেছে।

সাথী আক্তার নামক এক ভুক্তভোগী নারী জানান, সে লম্পট প্রকৃতির লোক,আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে আমার যত জায়গা থেকে বিয়ে এসেছে সে ভেঙে দিয়েছে। সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। সে ফ্যাসিস্টের আমলের আইন সচিবের লোক হওয়ায় তার ক্ষমতা সকল অপকর্ম করে বেড়িয়েছে।এবং সে নিরহ ছাত্রদের উপর গুলি করেছে এটাও সত্য।

এবিষয়ে সৌরভের মুঠোফোনে ফোন দিলে ফোনটি সে তার নিকট আত্মীয় জলি নামক একজনকে দিয়ে রিসিভ করিয়ে জানান ৫ ফেব্রুয়ারী রাতের একটি ফ্লাইটে সে স্টুডেন্ট ভিসায় অস্ট্রিয়া চলে যাচ্ছে, সে নির্দোষ ছেলে।একটি মেয়ের সাথে সম্পর্ক থাকার সুবাদে ঐ মেয়েকে বিয়ে না করায় হয়তো তাকে আসামি করা হতে পারে।

মামলার বাদী সজিব উদ্দিন জানান, ফ্যাসিস্টের ধূসর যেন কোনভাবে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে না পারে আমি ইমিগ্রেশন পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।এবং দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে নিউমার্কেট থানার ওসি মহসিন জানান,বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি আমরা তাকে গ্রেফতার করতে সকল ধরনের ব্যবস্থা নিব।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুলাই আন্দোলনে গুলি চালানো আসামি সৌরভ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ি জমাচ্ছে প্রবাসে

আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫