ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের মানব বন্ধন ও সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

রুবেল হাসান: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:

বগুড়া শাহজাহানপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধি ও ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা জামাদার পুকুর হাটে এ মানববন্ধন করেন তাঁরা।

এ সময় কৃষকেরা বগুড়া-নাটোর মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন। কৃষকরা মহাসড়কে শুয়ে পড়েন।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম ও তদন্ত কর্মকর্তা মাসুদ করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।পরে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।

জামাদারপুকুর এলাকায় আলুচাষি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক স্বপন,সাবেক ইউপি সদস্য তোতা মিয়া,জামায়াত নেতা শাজাহান আলী,আতাইল আলুচাষি রুহুল আমিন,বাদশা মিয়া,কৃষক মিজানুর রহমান,ফজলুল হক, আলমগীর হোসেন, সোলাইমান আলী,আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার,শফিকুল,আইয়ুব,জিল্লাত আলী,হাবিবুর রহমান প্রমুখ।

স্থানীয় আলুচাষি আব্দুল হালিম বলেন,এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে।মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।তার ওপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশনের সহ সম্পাদক শাজাহান আলী বলেন, কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি।

তোতা মিয়া নামে এক আলু চাষি জানান,গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেক হিমাগার মালিকপক্ষ আমাদের আলু গুলো বিক্রি করে দেই।এবার আবার আলুর বস্তা সংরক্ষণে অযুক্তি ভাড়া বৃদ্ধি করে একচেটিয়া মুনাফা করেছেন।

যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া ঘোষণা দেন প্রান্তিক চাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের মানব বন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫