ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

লামা উপজেলায় ২৫ জন রাবার শ্রমিককে উপজাতীয় সশস্ত্র সংগঠনের অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

ছবি : সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় ২৫ জন রাবার শ্রমিককে উপজাতীয় সশস্ত্র সংগঠনের অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাতে মুরুং ঝিরির একটি রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী।

অপহৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন— মো. ফারুক, মো. আইয়ুব, মো. সিদ্দিক, মো. আব্দুল খালেক, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, মো. মোবারক, মো. হারুন, রমিজ উদ্দিন, সৈয়দ নূর, মো. কায়ছার, মো. মনির হোসেন, মো. ইমরান, মঞ্জুর, আফছার আলী, মো. খাইরুল আমিন, মো. আবু বক্কর, মো. আবদুর রাজ্জাক, মুবিন সহ আরও অজ্ঞাত পাঁচজন।

অপহৃতরা সবাই মো. ফোরকান, নূর উদ্দিন, আহসান উল্লাহ, মো. হুমায়ুন, মো. আজিজুল হক ও আবুল কালামের রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ৩টার দিকে শ্রমিকদের অপহরণের খবর পান তারা। অপহৃতদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামা উপজেলায় ২৫ জন রাবার শ্রমিককে উপজাতীয় সশস্ত্র সংগঠনের অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

আপডেট সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫