ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত- ২

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। অপরদিকে মহাসড়কের কাছিকাটা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী(৩০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহীন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোর চারটার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে অজ্ঞাত বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। অপরদিকে সকাল সাতটার দিকে একটি খালি ট্রাক বনপাড়ার দিকে আসছিল ও বিপরীত দিক থেকে বেনাপোল হতে একটি ফল বোঝাই ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিল।

বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফল ব্যবসায়ী শাহীন আলী ঘটনাস্থলেই মারা যান। উভয় স্থানের নিহত দুটি মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাড়িতে আনা হয় এবং সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারে নি। তিনি আরও বলেন, কুয়াশার কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে। দূর্ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত- ২

আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫