ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধিঃ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়’ সেবা হবে বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী। অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক নলডাঙ্গা পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফজলার রহমান প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও যন্ত্র প্রদর্শন করেন।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৮:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫