ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের মানুষের উন্নতি হয়-নৌ-পরিবহন উপদেষ্টা

মোঃ মিজানুর রহমান, ভোলা জেলা প্রতিনিধি

আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের উন্নতি হয়। কারণ বাংলাদেশের উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলের উন্নতি করতে হবে। নৌ-পথ আমরা অধিকতর ব্যবহার করছি। বিশেষ করে দক্ষিনাঞ্চলের লোকজনের একমাত্র ভরসা হচ্ছে নৌ-পথ। নৌ পথে শুধু যাতায়াত নয়, সস্তায় মালামাল আনা নেয়া যায়।

চরফ্যাশনের বেতুয়া নদী বন্দরে টার্মিনাল লঞ্চঘাটে স্থাপিত নব নির্মিত ফ্লাট পল্টুন-১ উদ্বোধন শেষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্তরে নৌ পথে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড.এম শাখাওয়াত হোসেন
এ কথা বলেছেন।

নৌ-উপদেষ্টা আরো বলেছেন, নৌ-ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত টোল আদায়ের কোন সুযোগ নেই। নৌ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন উপদেষ্টা ড.এম শাখাওয়াত হোসেন। জেলা প্রশাসক মো.আজাদ জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকল অনুষ্ঠানে উপদেষ্টার একান্ত সচিব মো.জাহিদুল ইসলাম এবং সহকারি একান্ত সচিব সাজ্জাদ নাঈম, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ,সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদি হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের মানুষের উন্নতি হয়-নৌ-পরিবহন উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫