ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। চট্টগ্রামবাসীর ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও ব্যবসা–বাণিজ্য তুলে ধরতে ঢাকার বাইরে বিটিভি চট্টগ্রাম নামে প্রথম চ্যানেল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই প্রেক্ষিতে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম ১৯৯৩ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ভূমি অধিগ্রহণ করেন। কিন্তু ক্ষমতা পালাবদলের কারণে বিএনপি সরকার কেন্দ্রটির উদ্বোধন করতে পারেননি। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে অপূর্ণাঙ্গ রেখেই ১৯ ডিসেম্বর ১৯৯৬ সালে কেন্দ্রটি উদ্বোধন করা হয়। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আজ ২৮ বছর পূর্তি করেছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ব্যক্তি বন্দনা থেকে বের হয়ে সকল পেশা শ্রেণীর মানুষের কথা তুলে ধরছে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন জেনারেল ম্যানেজার মোহাম্মদ ঈমাম হোসাইন কেন্দ্রটি ১৮ কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছেন।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েছে বর্ণিল আয়োজন। নির্মাণ করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ব্যান্ড সংগীত বিষয়ক অনুষ্ঠান ধ্রুবতারা, সরাসরি সংগীত অনুষ্ঠান হৃদয়ের গান, বিভিন্ন ফিলার, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবীদের শুভেচ্ছা বক্তব্য এবং বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪