ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

দুই দফায় দেশের বাজারে কমল সোনার দাম

ছবিঃ সংগৃহীত

টানা দুই দফায় বাড়ার পর দেশের বাজারে কিছুটা কমেছে সোনার দাম।সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।এর আগে গত ১০ ও ১২ ডিসেম্বর দুই দফা সোনার দাম বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা।

২১ ক্যারেটের সোনার ভরির দাম ১ হাজার ৭০৩ টাকা কমানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা। এতে রোববার থেকে এই মানের সোনার ভরির দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ২৩৭ টাকা।এতে রোববার থেকে এই মানের এক ভরি সোনা কিনতে লাগবে ৯৩ হাজার ২০ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

সর্বশেষ গত ১২ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

দুই দফায় দেশের বাজারে কমল সোনার দাম

আপডেট সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪