ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি

ছবিঃ সংগৃহীত

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এমন সিদ্ধান্ত স্বাগত জানালেও সব চাকরিতে আবেদনের ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীকাল মঙ্গলবারের মধ্যে সব চাকরিতে আবেদন ফি ২০০ টাকাসহ চার দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আগামী বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই যে, পিএসসি বিষয়টি উপলব্ধি করে তাদের আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা করেছে, কিন্তু আমরা তো এ দাবি জানাইনি। আমাদের দাবি ছিল দ্বিতীয়-তৃতীয় শ্রেণিসহ সব মন্ত্রণালয়-অধিদপ্তরে যেসব চাকরি রয়েছে সেগুলোর ফি যেন কমানো হয়। আগামী মঙ্গলবারের ভেতরে সরকার পক্ষ থেকে আমাদের যে চার দফা জানিয়ে ছিলাম, তার সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই।

এর আগে গত ৩০ নভেম্বর ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবিতে তিন দিনের আলটিমেটাম দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার সেই আলটিমেটাম শেষ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম। মঙ্গলবার এই আলটিমেটাম শেষ হবে। এর মধ্যে আমাদের যে চার দফা দাবি, এ ব্যাপারে যদি কোনো সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, আগামী বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় ঢাবি শাখার সদস্যসচিব রাকিবুল ইসলাম বক্তব্য দেন। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংগঠনটির ৪ দফা দাবিগুলো হলো- চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা; প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা; প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নম্বরপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ; এ ছাড়া বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি

আপডেট সময় : ১০:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪