ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টি ও আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় তারা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বয়কট করে।

এসময় তারা ‘বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো; আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে; স্বৈরাচারের দোসরেরা, হুশিয়ার সাবধান; দালালদের ঠিকানা, এই দেশে হবে না’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, বর্তমানে সন্ত্রাসী ছাত্রলীগ ও আওয়ামীলীগ জাপা-বিএনপিসহ বিভিন্ন দলে আস্তানা গেড়েছে। সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছে তারা। আওয়ামীলীগ এখন জাপাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। জাপা স্বৈরাচারের সমান দোষী। কারণ জাতীয় পার্টি ২০০৯ সালের পাতানো নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটের এমপি এবং ২০১৮ সালের নিশি রাতের এমপি ভোটের অন্যতম সহযোগী।

ইতিমধ্যে সারাদেশের ছাত্র-জনতা জাপাকে বয়কট করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই আওয়ামীলীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ গর্জে উঠবে। ইতিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদেরকেও হুশিয়ার করে দিতে চাই আপনারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। স্বৈরাচারীদের পুনর্বাসন করতে চেষ্টা করবেন না।

ইরফান উল্লাহ /এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪