ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধসহ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে আগামীকালের (বুধবার) মধ্যে পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির ‘কুশপুত্তলিকা দাহ’ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় ‘হাসিনা গেছে যেভাবে, চুপ্পু যাবে সেভাবে’; ‘চুপ্পুর ঠিকানা এই বাংলায় হবে না’- ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’; ‘চুপ্পুর দালালরা হুঁশিয়ার সাবধান’- ইত্যাদি স্লোগান দেন তারা।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আগামীকালের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র-জনতা মাঠ ছাড়বে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো লাফালাফি করতেছে তাদের আমরা ধরে এই মধুর ক্যান্টিনের সামনে বেঁধে রেখে উপদেষ্টাদের খবর দিব। তাদের যেখানেই দেখতে পাব সেখানেই আমরা প্রতিহত করব।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ০৮:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪