ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

চাকরির বয়স ৩৫ করার আলটিমেটাম আন্দোলনকারীদের

ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের (২১ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে সোমবার শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রবিবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন চাকরির প্রত্যাশীরা।

এ সময় বক্তারা বলেন, “দীর্ঘদিন থেকে আমাদের এ দাবি ঝুলে আছে। নানা বাহানায় আমাদের হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে যমুনায় আমাদের ওপর হামলাও করে পুলিশ। আমাদের দাবি, সুযোগ সবাইকে দিতে হবে। আমরা ৩৫ কার্যকর করেই ঘরে ফিরব।”

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের প্রতিনিধি খাদিজা আক্তার বলেন, “১২ বছর ধরে আমরা এ দাবি জানিয়ে আসছি। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এভাবে দিনের পর দিন আমাদের ঘোরানো হয়েছে। ৩৫ আমাদের প্রাণের দাবি। কিছুদিন আগে প্রজ্ঞাপনের কথা বলে এখনও সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে ৩৫ দাবিটি মেনে নিতেই হবে।”

এ সময় তারা জানান, আন্দোলনকারীরা সোমবার শাহবাগে অবস্থান নেবেন। যদি সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। কোনো অনাকাক্ষিত ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীরা দায়ী থাকবে না বলে এমন মন্তব্য করেন আন্দোলনকারীরা।

গত ১৪ অক্টোবর সচিবালয়ে আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চূড়ান্ত বিচারে চাকরিতে প্রবেশের বয়স কত হবে তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর।

নিহাদ সাজিদ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

চাকরির বয়স ৩৫ করার আলটিমেটাম আন্দোলনকারীদের

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪