ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বাগেরহাট প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটে সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘ইনসাফ’। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইনসাফের সভাপতি ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হুসাইন অপু।

এসময় আরও বক্তব্য রাখেন ইনসাফের উপদেষ্টা মাওলানা আবুল কাসেম, উপদেষ্টা রবিউল ইসলাম, সহ-সভাপতি চাকসুর হল সংসদের সমাজসেবা সম্পাদক মায়াজ আহমেদ, যুববিষয়ক সম্পাদক ইয়ামিন শেখ, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম জুবায়ের, সদস্য হুমায়ুন কবির প্রমূখ।

মানববন্ধনে বেলাল হুসাইন অপু সুন্দরবন রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সুন্দরবনের ভেতর ও আশপাশে সব ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ, শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেল দূষণ প্রতিরোধ, অবৈধ বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রয়েল বেঙ্গল টাইগারসহ সব বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা ও অভিযোজন প্রকল্প বাস্তবায়ন এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।
এছাড়া সুন্দরবননির্ভর জেলে, মৌয়াল ও বনজীবীদের জন্য টেকসই বিকল্প জীবিকার ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ও সুন্দরবন সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সুন্দরবনের নদীপথে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিতকরণ এবং সুন্দরবনকে জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষণে সরকার, স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন ও তরুণ সমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এর আগে সকাল ৮ টা থেকে ইনসাফ বাগেরহাটের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পরিচ্ছন্ন অভিযান চালায়।

এসএম

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬