ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

আমদানি বেড়েছে চালের, কমছে দাম

চাল আমদানিতে শুল্ক ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে। এতে পাইকারি এবং খুচরা বাজারে কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে বিভিন্ন প্রকার চালের দাম।

প্রতিদিন ট্রাকে ট্রাকে আসছে চাল। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে স্বর্ণা, শম্পা কাটারি, রত্নাসহ মিনিকেট জাতের চাল আমদানি করা হচ্ছে। ৪ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ফলে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম।

বর্তমানে পাইকারি বাজারে শম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৫৪ টাকায় এবং আটাশ জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে উনত্রিশ জাতের চাল আগের ৫৪ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশজুড়ে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারত থেকে ৪ মাস পর চাল আমদানির অনুমতি দিয়েছে। এসব চাল ভারতে বিভিন্ন স্থান থেকে আমদানি করা হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চাল নিত্য প্রয়োজনীয় পণ্য। আমদানি চাল দ্রুত খালাসপূর্বক সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। চলতি মাসের ১২ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় ৩৪৪ ট্রাকে প্রায় ১৫ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

আমদানি বেড়েছে চালের, কমছে দাম

আপডেট সময় : ০৬:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫