ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে (রিয়াদ) কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বলে দাবি করা হয়েছে। তবে এ দাবির প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত প্রদিবাদলিপিতে বলা হয়েছে, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

এতে বলা হয়েছে, ২৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে (টিভি, অনলাইন, সোশ্যাল মিডিয়া, প্রভৃতি) ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ সংবাদটি সর্বৈব মিথ্যা। এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কারোর অস্তিত্ব নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর তার দায়ভার বর্তাবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। একইসঙ্গে সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। প্রতিবাদলিপিতে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই এবং আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫