ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ

দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই : বার্ন ইনস্টিটিউট পরিচালক

সংবাদ সম্মেলনে ডা. মোহম্মদ নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই। পাশাপাশি পর্যাপ্ত স্কিনের ব্যবস্থা থাকায় স্কিন ডোনেশন নেওয়া হচ্ছে না। অনেকে বিভিন্ন মাধ্যমে আর্থিক সহযোগিতা করার কথা জানতে চাইছে। তাদের উদ্দেশ্যে বলছি, সরকার সব ধরনের আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছে। আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই।

এ সময় নাসির উদ্দিন বলেন, আজ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক রোগী রয়েছেন ছয়জন, যেহেতু দুজন আজ মারা গছেন। যারা বুধবার (২৩ জুলাই) যে ১৩ জন খারাপ অবস্থায় ছিলেন তারা এখনও সে অবস্থাতেই আছেন। তবে আমরা আশা করছি তাদের উন্নতি হবে।

তিনি আরও জানান, ভালো খবর হচ্ছে গত দুদিনে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করতে পেরেছি, তাদের অনেককেই হয়তো আমরা আগামী দুই একদিনের মধ্যে বাসায় পাঠাতে পারব।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন। এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং সেখানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সিএমএইচ-এ মৃত্যু হয়েছে নয় জনের, যেখানে ১৫ জন ভর্তি রয়েছেন। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে প্রেস উইং। ঢাকার ৯টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই : বার্ন ইনস্টিটিউট পরিচালক

আপডেট সময় : ০৯:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫