ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান,বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিঃ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (২১ জুন) বিআরটিসি মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আইকিউএসি -এর পরিচালক ক্যাপ্টেন মোশাররফ হোসাইন, মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের অপারেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের সেশন রাখা হয়েছে, যেখানে প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২৫ থেকে ৩০ মিনিট ব্যবহারিক প্রশিক্ষণের জন্য সময় দেওয়া হবে। পাশপাশি প্রতি শনিবার তাত্বিক ক্লাশ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপাচার্য মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ। আগামীতে আরো বিভিন্ন ধরনের ট্রেইনিং কার্যক্রম পরিচালনা করার কাজ চলছে। তাই সবার প্রতি আহ্বান এ ধরনের সুযোগ কে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে হবে।

প্রথম ধাপে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রাথমিক ড্রাইভিং প্রশিক্ষন নেয়ার সুযোগ পেয়েছে। যার মধ্যে ৪০ জন পুরুষ এবং ২০ জন নারী। বরাদ্দ অনুযায়ী শিক্ষক পর্যায়ে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, কর্মকর্তা পর্যায়ে পুরুষ ৪ জন ও নারী ৪ জন, মাস্টার্স শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি প্রোগ্রাম থেকে ১ জন করে মোট ১০ জন এবং স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন ছাত্র (প্রতিটি প্রোগ্রাম থেকে ৪ জন) ও ১০ জন ছাত্রী (প্রতিটি প্রোগ্রাম থেকে ২ জন) সুযোগ পাচ্ছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫