ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার আশা করছে সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সরকার জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে।

মহেশখালী- মাতারবাড়িতে ছয়টি পোর্ট টার্মিনাল হবে। যেখানে পৃথিবীর বড় বড় জাহাজ ভিড়বে। এখানে একটি সিটি হবে, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব, এনার্জি হাব হবে। এগুলো প্রত্যেকটার জন্য জাপান সফরে তিনি ইনভেস্টর দেখবেন। অনেক আগে জাপানের এ বিষয়ে অনেক ইন্টারেস্ট ছিল। বড় বড় কোম্পানি যাতে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা যায়, পুরো ট্যুরে ফোকাসটা থাকবে।

আড়াই হাজার জাপানিদের জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলবেন। ওই সেমিনারে তিনশ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।

মহেশখালী- মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এখানে অনেকগুলো প্ল্যান।

শফিকুল আলম বলেন, পুরো প্ল্যানটা যদি এগজিকিউট করা হয়, সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলারের মতো, সেই জায়গায় কীভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটার জন্য এই সফরে ফোকাস থাকবে।

তিনি বলেন, মহেশখালী- মাতারবাড়িতে ছয়টি পোর্ট টার্মিনাল হবে। যেখানে পৃথিবীর বড় বড় জাহাজ ভিড়বে। এখানে একটি সিটি হবে, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব, এনার্জি হাব হবে। এগুলো প্রত্যেকটার জন্য জাপান সফরে তিনি ইনভেস্টর দেখবেন। অনেক আগে জাপানের এ বিষয়ে অনেক ইন্টারেস্ট ছিল। বড় বড় কোম্পানি যাতে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা যায়, পুরো ট্যুরে ফোকাসটা থাকবে।

প্রেস সচিব আরও বলেন, মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, সেই সময়ে কক্সবাজারও ডেভেলপ হবে। খুব দ্রুত কক্সবাজারে এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরের তৈরি করা হচ্ছে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার আশা করছে সরকার: প্রেস সচিব

আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫