ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

কুমিল্লায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য পায়।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়–য়া সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন।

সহকারী পুলিশ সুপার নিশা তাবাসুম। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল স্বাস্থ্যগত বিষয় নয়, এটি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার বিষয়ও। ভেজাল খাদ্য প্রতিরোধে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম বলেন, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। খাদ্যে ভেজাল বা অনিরাপদ উপাদান থাকার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, তাই আমাদের দায়িত্ব বৃদ্ধি করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।’

কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল-রেস্তোরা া ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি , গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, শিক্ষক সাইফুল ইসলাম, ক্যাব কুমিল্লার সহসভাপতি আনোয়ার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো: রোকনুজ্জামান, বেকারি মালিক সমিতির উপদেষ্টা প্রদিপ বাবু, রেস্তোরা মালিক সমিতির সেক্রেটারি নাছির উদ্দিন, রানির বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মাহাবুব মেহেদী, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, সমাজকর্মী শাহানা হক।

কর্মশালায় খাদ্য নিরাপদ রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহনকারীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা ও সে বিষয়ে আলোচনা করা হয়।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

কুমিল্লায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫