ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

ছবি : সংগৃহীত

ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াত ৩১ মার্চ উঠে যাচ্ছে। এ কারণে ভোজ্যতেলের দাম প্রতি লিটার বোতলে ১৮ টাকা, খোলা তেলে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের দাবি জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যানের কাছে এ আবেদন করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

কমিশনে আবেদনের চিঠিতে বলা হয়েছে, ভোজ্যতেলের (পাম ও সয়াবিন তেল) ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসকের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে। ফলে ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল বাজারে সরবরাহ করতে হবে। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে; যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বোতলজাত ১৭৫ টাকা লিটারের তেলের দাম হবে এখন ১৯৩ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটারে ১০ টাকা বাড়বে।

রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের শুল্ক-করে যে রেয়াতি সুবিধা দিয়েছিল, তার মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। সেই হিসাবে শুল্ক-কর অব্যাহতির সুবিধা আর চার দিন সময় পাচ্ছেন ব্যবসায়ীরা। সরকার এখনো এই অব্যাহতির সুবিধা বাড়াবে কি না, সেই ঘোষণা দেয়নি। তার আগেই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা।

ভোজ্যতেল ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হলে, দাম আগের মতোই থাকবে। আর যদি শুল্ক-করের রেয়াতি এই সুবিধা উঠে যায়, তাতে আমদানির খরচ বাড়বে, তখন দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকবে না।

এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিনের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আগামী ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৩ টাকা। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৫ টাকা।

একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৭০ টাকা। এখন সরকার-নির্ধারিত দাম লিটারপ্রতি ১৫৭ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে লিটারপ্রতি ১৩ টাকা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

আপডেট সময় : ০৯:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫