ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই : উপদেষ্টা রিজওয়ানা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে ঐকমত্যে না পৌঁছানোর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকেই। তবে এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ার। এটাকে চ্যালেঞ্জ বলেন আর না বলেন, এটা একটা প্রক্রিয়া তো বটেই। আরেকটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা।

তিনি বলেন, আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি, এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করবো, মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে, সত্যিই এই বর্বরতার একটা বিচার হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, প্রত্যাশা হলো, জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐকমত্য করবো। কিন্তু একেকজন মানুষ একেকটা বিষয় একেকভাবে দেখে। দৃষ্টিভঙ্গি একেকভাবে আনে। সেই দৃষ্টিভঙ্গির যে তফাতগুলো আছে, সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই : উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় : ০৩:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫