ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

গুজব ও অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহা. কামরুল ইসলাম বলেন, “আমরা দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম। আদালতের সঙ্গে আমরা আইনজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছি। বিষয়টি নিয়ে জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কথা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের সমিতির সাম্প্রতিক সভার একটি রেজুলেশন নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং কিছু মহল এটি বিকৃতভাবে উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সম্প্রতি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এক সভায় আদালতের পেশকার ও পিয়নদের জন্য নির্দিষ্ট অঙ্কের ঘুষ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে বিভিন্ন গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

তীব্র প্রতিক্রিয়ার মুখে আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আইনজীবী সমিতির দাবি, তারা ঘুষের সংস্কৃতির অবসান ঘটাতে এ উদ্যোগ নিয়েছেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

গুজব ও অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫