ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শরীয়তপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি এক সমাবেশ আয়োজন করে।

সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচন পরে হবে। তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা বিএনপিই শুরু করেছিল। তাই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা এবং যুবদল নেতা আব্দুল জব্বার খান।

এসময় বিএনপির ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে, ফলে দ্রব্যমূল্য কমছে না।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫