ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পর পর ৪টি প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে।

শনিবার দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সেট-বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ প্রশ্নপত্রের ২৮-৩১ এবং ৩২-৩৫ নম্বর প্রশ্ন একই।

পুনরাবৃত্তি হওয়া ৪টি প্রশ্ন হলো- ‘রুপান্তর খরচের সমষ্টি?’, ‘আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপণী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা হলে পণ্যের মূল্য কত?’, ‘একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার ওপর কী প্রভাব পড়বে?’, ‘সমাপনী জাবেদার মাধ্যমে কেন হিসাব বন্ধ করা হয়?’

তবে এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো বক্তব্য এখনো জানা যায়নি।

পরীক্ষা চলাকালে এদিন দুপুর পৌনে ১২টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে, প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬,০১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে ১,০৫০টি আসন রয়েছে। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪, বিজ্ঞান ইউনিটে ১,৮৯৬ এবং চারুকলা ইউনিটে কোটাসহ ১৩০টি আসন রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার

আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫