ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ শিক্ষার্থী

ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এর আগে শুক্রবার রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়। আজ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ফলে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫ দশমিক ১৪ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ এ বছর আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

উল্লে­খ্য, আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ শিক্ষার্থী

আপডেট সময় : ১০:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪