ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি ফিসহ সব ধরনের ফি কমানো হয়েছে

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সব ধরনের ফি পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিসার্চ ল্যাব ফি পূর্বের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি এর ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন প্রদেয় ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি এর পরিমাণ আগের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি এর ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রের জন্য এককালীন প্রদেয় ফি সমুহের মধ্যে সাধারণ প্রত্যয়নপত্রের ফি ১০০ টাকা এবং নম্বরপত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। তাছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে ভর্তি হয়, যাদের হয়তো এই নামে মাত্র অর্থ প্রদান করতে অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিষয়টি মাথায় রেখে অ্যাকাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি ফিসহ সব ধরনের ফি কমানো হয়েছে

আপডেট সময় : ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪