ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

২০২৫ সালের হজ নিবন্ধন শেষ, অর্ধেকের বেশি কোটা ফাঁকা

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময় রোববার রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬৫ হাজার ১০৬ হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭৬১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৩৪৫ জন।

সৌদি আরবে সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। সেই হিসাবে এখনো খালি রয়েছে এখনো ৬২ হাজার ৯২ জনের। যা প্রায় অর্ধেক। যদিও এর সঙ্গে হজ গাইডের সংখ্যা যোগ হবে।

১ সেপ্টেম্বর মাস থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নিবন্ধনের টানা সাড়ে তিন মাস সময় পেয়েছে হজে যেতে আগ্রহীরা। অথচ দফায় দফা সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজযাত্রীদের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বর হজের নিবন্ধনের সময় শেষ হয়েছে। কিন্তু যে সব হজযাত্রীর নিবন্ধনের অর্থ জমাদানের ভাউচার তৈরি করা হয়েছে ও যে সব ভাউচার ব্যাংকে জমাকরণের প্রক্রিয়াধীন রয়েছে, সে সব হজযাত্রীর নিবন্ধনের অর্থ ১৭ ডিসেম্বর জমা দিতে পারবে। তবে নতুন করে কোনো হজযাত্রীর ভাউচার তৈরি করার সুযোগ থাকবে না।

এই বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা যুগান্তরকে জানান, হজের সময় আর বৃদ্ধি করা হবে না। যারা নিবন্ধন করেছে, তাদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। নিবন্ধিত হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাসা ভাড়াসহ যাবতীয় বিষয় নিয়ে কাজ শুরু হবে।

চলতি বছর গত ৩০ অক্টোবর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজে (২) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ হিসাব খাবার ও কোরবানির খরচ ছাড়া।

বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা (খাবার ও কোরবানির খরচ ছাড়া) নির্ধারণ করে দিয়েছে। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

পরে ৬ নভেম্বর হাবের বাতিল হওয়ার কমিটি ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ ব্যানারে দুটি প্যাকেজ ঘোষণা করে। খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।

পরদিন ৭ নভেম্বর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা’ তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৫ হাজার এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

২০২৫ সালের হজ নিবন্ধন শেষ, অর্ধেকের বেশি কোটা ফাঁকা

আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪