ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

সাবেক ম্যানচেস্টার সিটি ফুটবলারকে জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা

ছবিঃ সংগৃহীত

সাবেক এক ম্যানচেস্টার সিটি ফুটবলারকে ইউরোপের দেশ জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের পক্ষে ১৭ দিনের টানা বিক্ষোভের মধ্যেই সাবেক ফুটবলার মিখেইল কেভলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন।

৫৩ বছর বয়সী কেভলাশভিলি, যিনি ক্ষমতাসীন ‘জর্জিয়ান ড্রিম’ দলের সদস্য ছিলেন, প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন। শনিবার (১৪ ডিসেম্বর) জর্জিয়ার ইলেক্টোরাল কলেজের ২২৫ জন সদস্যের মধ্যে ২২৪ জন তার পক্ষে ভোট দেন।

তবে প্রধান ৪টি বিরোধী দল কেভলাশভিলির নির্বাচন বয়কট করেছে এবং দাবি করেছে যে অক্টোবরের নির্বাচন জালিয়াতির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তীব্র ঠান্ডার মধ্যেও শনিবার ভোর থেকে পার্লামেন্টের বাইরে জড়ো হন।

জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি কেভলাশভিলির নির্বাচনকে ‘প্রহসন’ বলে নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন যে তিনি দেশের শেষ বৈধ প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করছেন।

প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জুরাবিশভিলিকে ‘দেশের স্বার্থের ক্ষতি করার’ অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন যে তার মেয়াদ শেষ হলে ২৯ ডিসেম্বর তাকে অবসর নিতে হবে।

কেভলাশভিলি ‘পিপলস পাওয়ার’ দলের প্রতিষ্ঠাতা, যা জর্জিয়ার প্রধান পশ্চিমাবিরোধী প্রচারের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি বিরোধী দলগুলোকে বিদেশ থেকে পরিচালিত ‘পঞ্চম কলাম’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং প্রেসিডেন্ট জুরাবিশভিলিকে ‘প্রধান এজেন্ট’ বলে অভিহিত করেছেন।

জর্জিয়ান ড্রিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা দেশকে রাশিয়ার প্রভাবাধীন অঞ্চলে ফিরিয়ে নিচ্ছে। ইইউ এবং যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং গত দুই সপ্তাহে ৪৬০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সাবেক ম্যানচেস্টার সিটি ফুটবলারকে জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা

আপডেট সময় : ১১:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪