ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

দাবি আদায়ে রাস্তায় বিক্ষোভ করে , ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা

ছবিঃ সংগৃহীত

লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর সড়কে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা। পরে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদের অনুরোধে তারা রাস্তা ছাড়েন। তবে শিগগিরই দাবি আদায় না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর রোড অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা সোয়া ১২টায় প্রিন্সিপাল শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা মেধার ভিত্তিতে ছাত্র ভর্তি চাই। আমরা সকালে সচিবালয়ে গিয়েছিলাম কোন সুরাহা না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকের আন্দোলনে ছিল প্রভাতী শাখার শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে রয়েছে দাবি আদায় না হলে কাল থেকে আরও কঠোর আন্দোলন হবে। আগামীকাল দিবা শাখার শিক্ষার্থীরাও যোগ দেবে।

প্রিন্সিপাল কাজী শামীম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের দাবির কথা ওপর মহলে পৌঁছে দিয়েছি। তাদের দাবির বিষয়ে আমার পর্যায় থেকে কিছু করার নেই। আমি শিক্ষার্থীদের অনুরোধ করেছি রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে। ইতোমধ্যে অনেক যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা আমার অনুরোধে রাস্তা থেকে সরে এসেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

দাবি আদায়ে রাস্তায় বিক্ষোভ করে , ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা

আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪