ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

দীর্ঘদিন পিল খেলে প্রজননে কি কি সমস্যা হয়?

ছবিঃ সংগৃহীত

বিশ্ব জন্মনিরোধক বা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল ব্যবহারের অনুমতি পেয়েছে এখনো একশো বছর হয়নি। গত শতকের ১৯৬০ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (FDA) মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির অনুমোদন দেয়।

জন্মনিয়ন্ত্রণ পিল এক ধরনের ওষুধ, যেখানে হরমোন থাকে। যে হরমোন নারীর ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধে সহায়তা করে।

বেশিরভাগ মুখে খাওয়ার গর্ভনিরোধ এ এস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোন থাকে। জন্মনিয়ন্ত্রণ পিল খেলে ৯৯ % ক্ষেত্রেই গর্ভধারণ প্রতিরোধ করা যায়।

বর্তমানে প্রচলিত পিলগুলো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের পিলগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।

একটানা বছরের পর বছর জন্ম নিয়ন্ত্রণ পিল না খেয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার পিল খেলে শরীরের জন্য ভালো সহনীয় পর্যায়ে থাকে।

পিল বন্ধ করার পর হয়তো পিরিয়ড শুরু হতে দেরি হয়। কিন্তু প্রজনন সক্ষমতা আবার ফিরে আসে, তবে কিছুটা দেরি হয়।

যাদের বয়স ৪০ বছরের বেশি অথবা রক্তে অধিক কোলেস্টেরলের মাত্রা রয়েছে; তাদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পিল খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পিল খেলে কিছু কিছু ক্ষেত্রে ওজন বাড়ে। কিন্তু সেটা শরীরে জলীয় পদার্থ জমে যাওয়ার কারণে বাড়ে। আর পিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় এই জলীয় পদার্থ জমে যায়। যা আবার কয়েক মাসের মধ্যে চলেও যায়।

লেখক: উপপরিচালক, ২৫০ শয্যার টিবি হাসপাতাল।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

দীর্ঘদিন পিল খেলে প্রজননে কি কি সমস্যা হয়?

আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪