ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসক দল

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে থাইল্যান্ডের একটি চিকিৎসক দল।

বুধবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন রোগীদের পরামর্শ ও সেবা দেয় এই বিদেশি চিকিৎসক দল।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা দিতে ব্যাংককের ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। সে মোতাবেক, থাইল্যান্ড থেকে ৩ জন চিকিৎসকসহ ৬ সদস্যের একটি দল বাংলাদেশে এসে নিটোর ও নিউরোসায়েন্সেস হাসপাতালে দিনব্যাপী সেবা প্রদান করে।

নিটোর পরিচালক ডা. কাজী শামীম উজজামান বলেন, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ রোগীর মধ্যে ১৫ জন গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীর স্নায়ু এবং জয়েন্টের ক্ষতির ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন। চিকিৎসক দলের পরিকল্পনা অনুযায়ী কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে ৪ সপ্তাহ পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম জানান, থাইল্যান্ডের চিকিৎসক দল গুরুতর আহত ৭ জন রোগীকে পর্যবেক্ষণ করেছে। আগামীকাল তারা প্রত্যেক রোগীর জন্য বিস্তারিত প্রতিবেদন প্রদান করবেন। সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসক দল

আপডেট সময় : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪