ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুন কং-রে

ছবিঃ সংগৃহীত

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। বর্তমানে এটি ৩০০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে তাইওয়ানে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

আবহাওয়া পূর্বাভাবে বলা হয়েছে, এটি সরাসরি দক্ষিণ পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে। এরপর কিছুটা দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, টাইফুন আঘাত হানার সময় ৮ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে। ফলে স্বায়ত্বশায়িত এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এর ফলে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে। এছাড়া চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুন কং-রে

আপডেট সময় : ০৯:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪