ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি আজ

৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্সল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা।

সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সায়েন্সল্যাব ব্লকেড কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ না দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা হচ্ছে ততক্ষণ শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।’

গত ২১ অক্টোবর প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। সেগুলো হলো- সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন এবং সেশন জট নিরসন।

এর আগে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি আজ

আপডেট সময় : ১২:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪