ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

গণহত্যাকারীদের বিচার করতে হবে-এবি পাটি

ছবিঃ আজকের প্রবাহ

কুমিল্লা জেলা প্রতিনিধি

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যারা গণহত্যা চালিয়েছেন এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’

রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ‘আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। এটা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় মঞ্জু আরও বলেন, ‘আমাদের বড় দায়িত্ব হচ্ছে সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র-জনতা-শ্রমিক-রাজনৈতিক দল আমরা যারা একসঙ্গে ছিলাম তাদের কার কী অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছেন এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছেন তাদের গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপরদিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

গণহত্যাকারীদের বিচার করতে হবে-এবি পাটি

আপডেট সময় : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪