ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরের বাগাতিপাড়া উপজেলার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নাটোর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আসামি আল আমিন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলার ভিতরভাগ ও পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিত।

সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে ভিতরভাগ মোড় বাজারের এনামুল হক নামের একজন ঔষধ ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে বেধড়ক মারপিটের পর তার ব্যবহৃত মোটরসাইকেল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এই আল আমিন। এরপর গত ১৫ আগস্ট আলোচিত আল আমিনসহ কয়েকজনকে আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি আল আমিন। বৃহস্পতিবার দুপুরে আসামি আদালতে হাজির হলে তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জানান, ‘আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান আছে এবং সে একাধিক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি।’

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে

আপডেট সময় : ০৯:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫