ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে হাসপাতালে গায়িকা জোজো মুখার্জির ছেলে

ছবিঃ সংগৃহীত

বিনোদন জগতের কলকাতার জনপ্রিয় গায়িকা জোজো মুখার্জির বাড়িতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বড় বিপদের হাত থেকে রক্ষা পেল এ সংগীতশিল্পীর ছেলে অদীপ্ত আদি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনভর শুটিং সেরে বাড়ি ফিরেই হাসপাতালে নিয়ে যেতে হয় আদিকে। খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল তার ছেলে। চিকিৎসকদের তৎপরতায় বের করা হয়েছে বুলেটটি। ছেলের বর্তমানে কেমন আছে এ নিয়ে এবার মুখ খুললেন জোজো মুখার্জি।

জোজো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন— খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে। রাবারের যেহেতু ও ভেবেছে হয়তো জেমস। চিবিয়ে খেয়েছে বুলেটটা। তার পরেই ডিনার করে, হজম করতেও অসুবিধা হয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি, তখন ও ঘুমাচ্ছিল। এর পরই শুরু প্রচণ্ড কান্নাকাটি। খালি আমার আঙুলটা নিয়ে ওর মুখের ভেতর দিচ্ছিল। বোঝা যাচ্ছিল ওর কষ্ট হচ্ছে ভেতরে। অনেক চেষ্টা করেও কোনো সমাধান না মেলায়, রাত ১২টার দিকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আদিকে। জোজো বলেন, কয়েক দিন ধরেই একটু সর্দি-কাশি হচ্ছিল। তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করে আদি। তখনই দেখলাম— বুলেটের টুকরো বেরিয়েছে। তারপর ওকে যে দেখাশোনা করে, সে বলছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে। কিন্তু ও যে গিলে ফেলেছে, সেটি বুজতে পারেননি।

হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ছেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে এ সংগীতশিল্পী বলেন, মুখটা শুকিয়ে গেছে একদম। অনেকবার বমি করেছে তো। মুশকিল হলো ও তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না। সময়মতো হাসপাতালে না নিলে, কী যে হতো সেটি ভাবতেই পারছি না।

ছেলে সুস্থ হলেও এখনো উৎকণ্ঠার মধ্যেই কাটছে রাত জোজোর। তবে এখন আদি সুস্থ থাকায় কিছুটা স্বস্তিতে শিল্পী। আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। ছেলেকে সবসময়ই আগলে রাখেন জোজো।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে হাসপাতালে গায়িকা জোজো মুখার্জির ছেলে

আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪