ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা হবে : উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ছবিঃ সংগৃহীত

বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ফারুকী বলেন, বাংলাদেশে বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। তাই বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেয়া হবে না। কারো কোনো বর্ণ, ধর্মের বিষয়ে কোনো আক্রমণ করা হবে না। এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়ার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে। এ অবস্থায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন উদ্যানেই বই মেলার আয়োজন হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা হবে : উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

আপডেট সময় : ০৪:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪